জগন্নাথপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আ.লীগ নেতা লিটন তালুকদার-কে সংবর্ধনা
- Update Time : ১১:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আ.লীগ নেতা লিটন আহমদ তালুকদার-কে দলীয় নেতাকর্মীর পক্ষথেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আ.লীগ নেতা লিটন আহমদ তালুকদার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেঘরীয়া তালুকদার বাড়িতে স্থানীয় দলীয় নেতাকর্মীর পক্ষথেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত, আ.লীগ নেতা চাবু মিয়া, আব্দুননুর মিয়া, মোশাহিদ মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ মামুন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সুজেল মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগ নেতা সৈয়দ হিলাল আহমদ, যুবলীগ নেতা মোস্তাকিন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা লোকমান মিয়া তালুকদার,

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা মোয়াবিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ, সারোওয়ার আহমদ, মোয়াজ আহমদ, সৈয়দ রাজিব আহমদ, সৈয়দ নাজির, সৈয়দ আমিনুর রহমান, খলিল আহমদ, মাহির সৌরভ, কামরান আহমদ, সাকিল আহমদ, তামিম আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন, আগামি উপজেলা পরিষদ নির্বাচনে যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আ.লীগ নেতা লিটন আহমদ তালুকদার-কে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান। বক্তারা আরো বলেন, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট-সহ উপজেলাববাসীর সার্বিক উন্নয়নে পরিচ্ছন্ন রাজনীতিবীদ, পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান ও জগন্নাথপুর উপজেলা আ.লীগের অভিভাবক জননেতা সিদ্দিক আহমদের আস্থাভাজন লিটন আহমদ তালুকদার-কে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দেশ- বিদেশের সর্বস্তরের নাগরিকবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়। সংবর্ধনা সভায় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।




























