০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে উন্নয়ন মেলা শুরু
- Update Time : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে ৪ অক্টোবর বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারি কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শামসুদ্দিন, জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান, উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, শিক্ষক জালাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।






















