০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়লো সেতু
- Update Time : ০৪:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উদ্বোধনের আগেই একটি সেতু ধ্বসে পড়েছে। জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের কলকলি ইউনিয়নে রোববার সন্ধ্যা রাতে ব্রিজটি ভেঙ্গে পড়েছে। জানাগেছে, সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫৩ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ প্রতিষ্ঠান নিম্ন মানের কাজ করার কারণেই সেতুটি উদ্বোধনের আগেই ভেঙ্গে পড়েছে।





























