১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইয়াবা সহ আটক ২
- Update Time : ১০:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটকৃকতরা হচ্ছে, জগন্নাথপুর পৌর এলাকার ইসলামপুর আলখানারপাড় গ্রামের মুনসুর আলীর ছেলে লিয়াকত মিয়া (২৫) ও আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের আব্দুল হারিছের মেয়ে শিপন বেগম (২৪)। সে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের স্লুইচ গেইট এলাকায় বসবাস করে আসছে।১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের স্লুইচ গেইট নামক স্থানে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করেন। জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



















