০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ একজন গ্রেফতার
- Update Time : ১০:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই মোঃ ওবায়দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাইলগাও ইউনিয়নের সুবর্ননগর গ্রামের মোশাহিদ মিয়ার স্ত্রী মোছাঃ লাকি বেগমকে (৩৫) বসত ঘর থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ২১ হাজার ৫০০ টাকা ও গাঁজার মূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ সোমবার (২৮ নভেম্বার) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


























