জগন্নাথপুরে ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারে ত্রান বিতরণ
- Update Time : ১১:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় খতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারে ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর এলাকার ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসিদের প্রতিষ্ঠিত আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে বুধবার (২৯ জুন) জগন্নাথপুর উপচেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে ও দিরাই উপজেলার জগদল ইউনিয়নে ভয়াবহ বন্যায় পানিবন্দী খতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাইল, তৈল, আলু, লবনসহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ইনায়াহ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে ত্রান বিতরণ করেন ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী হারুনুর রশীদ হারুন, সমাজসেবক আবুল হাসনাত আমির, সমাজকর্মী সুহেল রানা, আব্দুল অজুদ, মোজাম্মিল আলী, ফাহিম আহমদ, ঝানু মিয়া। ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী হারুনুর রশীদ হারুন জানান, তাদের ট্রাস্টের পক্ষ থেকে প্রথম ধাপে বন্যায় খতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দী খতিগ্রস্তদের মধ্যে পর্যায়ক্রমে ত্রান সামগ্রী বিতরণ করা হবে। ট্রাস্টের প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় বন্যায় খতিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


























