জগন্নাথপুরে ইউপি সদস্যকে জড়িয়ে অপ-প্রচারে এলাকাবাসীর প্রতিবাদ
- Update Time : ০১:৩২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ইউপি সদস্যকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত মানহানীকর অপ-প্রচারে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জানাগেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ মিয়ার বিরুদ্ধে কতিপয় ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন (ফেসবুকে) মিথ্যা ও মানহানীকর অপ-প্রচার করেছেন।
রানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ মিয়া এ বিষয়ে বলেন, উদ্দেশ্যে প্রনোদিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা ও মানহানীকর অপ-প্রচারে অামি নিন্দা ও প্রতিবাদ জানাই। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে আমার ও অামাদের পারিবারিক মানসম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এব্যাপারে গ্রামের তরুন এক সমাজসেবক জানান, রানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মাহমুদ মিয়া তিনি একজন সম্মানিত সালিশি ব্যাক্তি। যারা ইউপি সদস্য মাহমুদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার করেছে অামি এ অপ-প্রচারের নিন্দা জানাই।
গ্রামের এক সমাজসেবক ও শিক্ষানুরাগী বলেন, কতিপয় অপপ্রচারকারী সমাজের উন্নয়নে বাঁধা হয়ে দাড়িয়েছে। তিনি এ ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
এছাড়াও এলাকার অনেকের সাথে অালাপকালে জানান, ইউপি সদস্য মাহমুদ মিয়ার বিরুদ্ধে একটি শ্রেণীর কিছু লোক সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপ-প্রচারে লিপ্ত, অামরা এ অপ-প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এলাকার সচেতন মহল অপ-প্রচারকারিদের উদ্দেশ্য করে বলেন, শান্তিপ্রিয় এলাকার সম্মানীত ব্যাক্তিবর্গদের বিরুদ্ধে অপ-প্রচার বন্ধ করে সমাজের উন্নয়নে সহযোগীতায় তাদেরকে এগিয়ে অাসার অাহবান জানাই।





























