১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইউপি সদস্যকে শোকজ

  • Update Time : ০১:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যাদুর্গত মানুষের খোঁজ-খবর না নেওয়ায় ও দায়িত্বে অবহেলার কারণে এক ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার ইউএনও মাহফুজুল আলম মাসুম ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে যান। ওই সময় তিনি গোপড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের খোঁজ-খবর নিতে গিয়ে জানতে পারেন, স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন দুর্গতদের কোনো খোঁজ-খবর নেননি। এ সময় ইউএনও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া এবং আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ওই ইউপি সদস্যের মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি। দায়িত্বপালনে অবহেলার কারণে বুধবার (১৫ জুলাই) জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাক্ষরিত এক পত্রে তাকে শোকজ করা হয়।

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য খাগাউড়া গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন ‘আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের খোঁজ-খবর না রাখায় এবং দায়িত্বপালনে অবহেলার অভিযোগে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম ইউপি সদস্যকে আগামী তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশি দিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ইউপি সদস্যকে শোকজ

Update Time : ০১:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০