০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে সংবর্ধনা
- Update Time : ১১:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ নিবাচনে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং ওয়ার্ড মেম্বারকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার ৫নং চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ও ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার নুরুল হুসেনকে সংবর্ধনা প্রদান করা হয়। ইউনিয়নের ইসমাইল চক গ্রামে আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারকে সম্মাননা স্মরক প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।





























