জগন্নাথপুরে আ.লীগের পূজা মন্ডপ পরিদর্শন
- Update Time : ০৫:৫২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আ.লীগের নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। ১৭ অক্টোবর বুধবার সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদের নেতৃত্বে আ.লীগের নেতাকর্মীরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















