০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আহত যুবক ওসমানীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

  • Update Time : ০৮:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সরোয়ান আহমদ (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ইসহাকপুর গ্রামের লাল মিয়ার ছেলে পংকি মিয়া ও সুন্দর আলীর ছেলে সরোয়ান আহমদের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৮ অক্টোবর রাত প্রায় ১ টার দিকে সরোয়ান আহমদ জগন্নাথপুর থেকে বাড়ি যাওয়ার পথে হবিবপুর গ্রাম এলাকার সড়কে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত হন। তাঁর মাথা সহ শরীরে অসংখ্য গুরুতর আঘাত রয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে স্থানীয় জনতা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রেরণ করেন। তবে ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনো আহত যুবকের উন্নতি হয়নি। বরং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে-এ ঘটনাকে কেন্দ্র করে ইসহাকপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আহত যুবক ওসমানীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

Update Time : ০৮:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯