০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামী গ্রেফতার- ৭
- Update Time : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পলাতক ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৭জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মৃত আকিল উজ্জামানের ছেলে হেলাল আহমদ, মোঃ আলফুজ্জামান বকুল, বেলাল আহমদ, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আটঘর) গ্রামের ওয়াহিদ উল্লাহর ছেলে সুফি মিয়া, হাফিজুর রহমান, নোয়াগাঁও (আটঘর) গ্রামের আব্দুল মছব্বির ছেলে ইলাছুর রহমান, খালিছুর রহমান। থানা পুলিশ সুত্রে জানাযায় পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





























