০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪৮জন আসামির আত্মসমর্পণ
- Update Time : ০৬:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশকে মারধর করে ডাকাতির মামলার ওয়ারেন্টের আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলার ৪৮জন আসামি অবশেষে থানায় এসে আত্মসমর্পণ করেছে।
জানাগেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামে গত রোববার (১৪ মার্চ) সন্ধ্যা রাতে গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি আব্দুল হাশিমকে (৪৫) গ্রেফতার করে নিয়ে আসার সময় আসামির লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামি আব্দুল হাশিমকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় আব্দুল হাশিমের লোকজনের হামলায় জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম, এএসআই শফিকুল হকসহ ৩জন আহত হন। গুরুত্বর আহত এসআই শহিদুল ইসলাম ও এএসআই শফিকুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি ও ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার ৫দিন পর জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রহমান ও এএসআই মুক্তার হোসেনের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ওয়ারেন্টের- পলাতক আসামি আব্দুল হাশিমকে সিলেট নগরী থেকে গত শুক্রবার গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৫৩ জনকে আসামী করে থানার এসআই শহিদুল ইসলাম বাদী পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। অবশেষে আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জগন্নাথপুর থানায় এসে আত্মসমর্পণ করেছেন ৪৮জন আসামি। পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।





























