০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আসামি গ্রেফতার
- Update Time : ০৮:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর (হাড়িকোন) গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে বিদ্যুৎ মামলার পলাতক আসামি সৈয়দ সফরুল মিয়াকে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার (৩০ জুলাই) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


























