১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে দরিদ্রদের মধ্যে ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের ত্রান বিতরণ

  • Update Time : ১০:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক ইউপি চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুলের গর্বিত পিতা-মাতার নামে আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের উদ্যােগে দরিদ্রদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ইউনিয়নে প্রায় ১০০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের কাজ আজ শনিবার ৮ ও ৯নং ওয়ার্ড থেকে শুরু হয়েছে। ত্রান বিতরণী কার্যক্রমে অংশ নেন, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি শহীদুর রহমান লেচু, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু, নোমান আহমদ মেম্বার, ফজলু মিয়া মেম্বার, কদ্দুছ মিয়া মাষ্টার, রাশেদ আহমদ, ফখরুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের উদ্যােগে ১৯৮৮ সালে বন্যায় কবলিত আশারকান্দি ইউনিয়নে ৫০০মন ধান অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়।

২০০৪ সালে আশারকান্দি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪০০মন চাল বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়।

করোনা ভাইরাসে কর্মহীন অসহায়- দরিদ্রদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে দরিদ্রদের মধ্যে ওয়াজিব-মেহের কল্যাণ পরিষদের ত্রান বিতরণ

Update Time : ১০:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ আগস্ট ২০২০