০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প এর তৃতীয় পর্যায়ে খানা তথ্য ভান্ডার শুমারী এর মুল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে আশারকান্দি ইউনিয়নের স্থায়ী শুমারী-জরিপ কমিটির সদস্যগণের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানীর সভাপতিত্বে ও ইউপি সচিব তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য শাহ ছানু মিয়া, জাকির হোসেন, আফিয়া খানম, সেলিনা বেগম, শিক্ষক সুজিম উদ্দিন, স্বাস্থ্য প্রতিনিধি বকুল কান্ত দাশ, তপশিলদার পিযুষ শর্মা, বিআরডিবি প্রতিনিধি শফিকুর রহমান প্রমূখ।






















