জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নে লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে গণজোয়ার
- Update Time : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের জামালপুর, রুপশপুর, রৌডর, গ্রামবাসীর উদ্যােগে চেয়ারম্যান প্রার্থী লেবু মিয়ার চশমা প্রতীর সমর্থনে জামালপুর খানবাড়িতে আয়োজিত মতবিনিময় সভা এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী তাহিদ উল্লাহর সভাপতিত্বে মোঃ সজিব আহমদ ও এমএ সালামের যৌথ পরিচালনায় এবং মাওলানা শরিফ খানের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত

চশমা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লেবু মিয়া, হাজী দরাজ খান, কদ্দুস মাষ্ঠার, সমাজসেবক লুৎফুর রহমান, বিশিষ্ট মুরুব্বি চানু মিয়া, রাজনীতিবীদ ফখরুল ইসলাম খান, হাজি সুহেল আহমদ খান টুনু, বাবুল খান মুন্না, আব্বাছ উদ্দিন, মাওলানা জরিফ খান, মাওলানা আব্দুস সালাম, বাবু রন্দ্রীর রায়। চেয়ারম্যান পদে লেবু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুননুর, আব্দুল জব্বার, আংগুর মিয়া, মতিন মিয়া, চানু মিয়া, আয়াজ মিয়া, ফিরোজ মিয়া, ইসলাম খান, আব্দুল মনাফ, মাওলানা জুনাওর আলী, রিপন আলী, চুরুক মিয়া, বাহার খান, দিলদার মিয়া, জুবেল মিয়া, ছদরুল ইসলাম, মতিন আহমদ, সুলেমান মিয়া, আছলম খান, দবির মিয়া, নাছির খান, সহ প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে চশমা প্রতীকের সমর্থনে গণ-জোয়ার সৃষ্টি হয়। এসময় এলাকাবাসী বলেন, চেয়ারম্যান পদে চশমা প্রতীর সমর্থনে এলাকাবাসী ঐক্যবদ্ধ। ২৬ ডিসেম্বর ভোটের মাধ্যমে চশমা প্রতীকে লেবু মিয়ার বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করার আহবান জানান।





























