জগন্নাথপুরে আলোর বাতিঘর জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র আলোচনাসভা ও দোয়া মাহফিল
- Update Time : ১০:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: যুক্তরাজ্যের বারকিং এন্ড ডেগেনহামের দুইবারের জনন্দিত সফল কাউন্সিলর সদরুজ্জামান খাঁন বলেছেন, সমাজে হাফেজদের দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে একশ্রেণীর মানুষ। তাদের গরিব বলে অবহেলিত করা হচ্ছে। কিন্তু মহান আল্লাহর কাছে কোরআনে হাফেজরা ধনী ব্যক্তি এবং পবিত্র কোরআন সংরক্ষণ আল্লাহতায়ালা হাফেজদের দিয়ে করিয়ে থাকেন। তারা পবিত্র কোরআনের হাফিজ এবং মহান আল্লাহতায়ালার প্রিয়জন। তিনি আরো বলেন, সৈয়দপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ মারুফ আহমদ খোকন সহ তাহার আত্মিয়স্বজন কর্তৃক ৫ তলা বিশিষ্ট প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান এক সময় উপজেলার স্বনামধন্য ও প্রতিষ্ঠিত একটি দ্বীনি মারকাজ হবে। ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে আলোর বাতিঘর এ প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জামেয়া দারুল কোরআন সৈয়দপুর’র উদ্যােগে মঙ্গলবার (৭ জুন) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তফজ্জুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেব বক্তব্য রাখেন দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুর রহমান, মাওলানা শাহিদুর রহমান, মাওলানা জাবের আহমদ, সৈয়দ শাহজাহান মিয়া, হাফিজ সৈয়দ নাদিম আহমদ, হাফিজ আতিক আহমদ, হাফিজ শেখ হুজাইফা সাহি প্রমূখ।


























