০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আলেম সমাজের উদ্যােগে রাস্তা সংস্কারের কাজ চলছে

  • Update Time : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে ভয়াবহ বন্যায় উপজেলার ভবেরবাজার টু সৈয়দপুর বাজার সড়কের বেহাল দশা। এ সড়কের মল্লিকপাড়া পয়েন্ট থেকে সৈয়দপুর বাজার সড়কে সরাসরি যানবাহ চলাচল বন্ধ রয়েছে। বন্যার পর থেকে সড়কে ছোট-বড় গর্তে কাদা-পানি জমে যানবাহ বন্ধ হয়ে যায়। অবশেষে সৈয়দপুর গ্রামের আলেম সমাজের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কারের উদ্যােগ গ্রহণ করেন। আলেম সমাজের উদ্যোগে সৈয়দপুর বাজার টু ভবের বাজার সড়ক, সৈয়দপুর বাজার থেকে দরগাহ জামে মসজিদ হয়ে গ্রামের বিতর দিয়ে মল্লিকপাড়া পয়েন্ট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এছাড়াও ছোট ছোট রাস্তার গর্ত গুলোতে সংস্কার করা হয়। বন্যায় গ্রামের ছোট-বড় সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গা গর্তগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে। সড়ক সংস্কারের কাজে দেখাশোনা করতে দেখা গেছে গ্রামের ড. হাফিজ মাওঃ সৈয়দ রেজওয়ান আহমদ, মাওঃ আমিরুল ইসলাম, মাওঃ সৈয়দ সানাওর আলী, মাওঃ সৈয়দ সাহিদ আহমদসহ অনেককে। বন্যায় গ্রামের ছোট-বড় সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গা গর্তগুলো সংস্কারে আলেম সমাজের উদ্যােগকে স্বাগত জানিয়ে গ্রামের দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ এগিয়ে এসেছেন। এবং সকলের আর্থিক সহযোগিতায় এ সংস্কারের কাজ চলছে বলে গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আলেম সমাজের উদ্যােগে রাস্তা সংস্কারের কাজ চলছে

Update Time : ০৮:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২