০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আরো ১২ জন করোনায় আক্রান্ত
- Update Time : ০৩:৫১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ আগস্ট ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে করোনা ভাইরাসে আরো ১২ জন রোগী শনাক্ত করা হয়েছে। ৩১ জুলাই শনিবার রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ১২ জন করোনা রোগী শনাক্ত করা হয়। করোনা ভাইরাসে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন, জগন্নাথপুর পৌরসভা এলাকায় ৪ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২ জন, কলকলিয়া ইউনিয়নে ৪ জন, মিরপুর ইউনিয়নে ২ জন। জানাগেছে, জগন্নাথপুর উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৪১ জন, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৫ জন, হোম আইসোলেশনে রয়েছেন ৭১ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৮ জন, আক্রান্তদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।





























