১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আবারো বাড়ছে বন্যার পানি, নতুন নতুন এলাকার মানুষ পানিবন্দি
- Update Time : ০৫:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আবারো বাড়ছে বন্যার পানি। নতুন নতুন এলাকার মানুষ পানিবন্দি।
উপজেলার কলকলিয়া, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, পাইলগাঁও, আশারকান্দিসহ বিভিন্ন ইউনিয়নের নতুন নতুন এলাকার ঘরবাড়িতে পানি। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। নতুন করে আবারো বন্যার পানি বাড়তে শুরু করেছে। বন্যার পানি বাড়ায় মানুষের মধ্যে বাড়ছে ভোগান্তি।
পানিবন্দি এলাকার মানুষের পাশে ত্রান সামগ্রী নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ভাটি বাংলার আপনজন জননেতা এমএ মালেক খান।





























