০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে আহত- ২০

  • Update Time : ০৯:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আছকির আলী আকমলের পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারে রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আজ শুক্রবার জুম্মা নামাজের পর সংঘর্ষ হয়। সংঘর্ষে ২০জন আহত হয়েছে। গুরুতর আহত মোঃ মজনু মিয়া (২৬), মোঃ হুমায়ুন কবির (২৮), রানু খান (৬০), ওয়াহিদুর মিয়া (২৫), বাবুল মিয়া (৪০), মানিক মিয়া (৪৫), ঝুনু মিয়াকে (৩৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অন্যান আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জগন্নাথপুর থানার এসআই মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে আহত- ২০

Update Time : ০৯:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১