০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ১৩

  • Update Time : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ২৫জন আহত হয়েছেন। পুলিশের অভিযানে ১৩জনকে আটক করা হয়েছে।

জানাগেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার সাথে ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ ও নজির হোসেনের মধ্যে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে আধিপত্য বিস্তারে দীর্ঘদিন ধরে বিরো চলছে। পূর্ব বিরোধের জের ধরে আজ বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ ও নজির হোসেনের পক্ষের লোকজন রাস্তায় প্রবাসী সিরাজ মিয়াকে আটকে লাঞ্ছিত করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের নারীসহ প্রায় ২৫জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত গুলিবিদ্ধ ৮জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের অভিযানে ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদসহ ১৩জনকে আটক করা হয়েছে। এসময় একটি লাইসেন্সকৃত বন্দুক উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ১৩

Update Time : ০৮:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০