০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে আহত ১০, আ.লীগ নেতাসহ গ্রেফতার ১৪

  • Update Time : ০৪:১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আ.লীগ নেতাসহ ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তারগনী ও বদরুল ইসলাম এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জের ধরে দীর্ঘদিন ধরে এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান চলছিল। কয়দিন পর পর দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়। সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় ১০জন আহত হয়েছেন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগও পাওয়া গেছে। রাত ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায়, পুলিশ দুই পক্ষের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে স্থানীয় আ.লীগ নেতা ফরুকসহ ১৪জনকে গ্রেফতার করা হয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় রাতে পুলিশ মোতায়েন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে আহত ১০, আ.লীগ নেতাসহ গ্রেফতার ১৪

Update Time : ০৪:১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১