১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আদালতে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সভা

  • Update Time : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে জাকির মিয়া, জামিল মিয়া ও জামে মসজিদের ইমাম সেজু মিয়াকে অভিযুক্ত করে একই গ্রামে বসবাসরত সিলেটের বালাগঞ্জ উপজেলার সাদিপুর গ্রামের সাহেরুল ইসলামের স্ত্রী ছালেয়া বেগম বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করায় স্থানীয়দের মধ্যে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে বড়ফেছি বাজারে বাজার পরিচালনা কমিটির একসভা অনুষ্ঠিত হয়। বাজার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মোঃ ছালিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাফিজ খান, এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী শাহ মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি ডাক্তার নিধির রজ্ঞন দাশ, সহ-সাধারণ সম্পাদক লোকুছ মিয়া, বড়ফেছি বাজার জামে মসজিদের মোতাওল্লী হাজি দুরুদ মিয়া, অর্থ সম্পাদক ইকরাম উদ্দিন জিতু, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য ফরাছ মিয়া, ব্যবসায়ী জামাল মিয়া, সেওরান মিয়া, বাজার পাহারাদার আব্দুস ছুবান প্রমূখ। সভায় বক্তারা বলেন, সাহেরুল ইসলামের স্ত্রী ছালেয়া বেগম বাদী হয়ে আদালতে করা মামলার ঘটনা আমাদের বড় ফেছি বাজার এলাকায় ঘটেনি। বাজার এলাকায় এতবড় ঘটনা ঘটেছে অতছ বাজার পরিচালনা কমিটি জানেনা এমনকি বাজারের নৈশ প্রহরীও জানেনা এতে আমরা বাজার পরিচালনা কমিটিসহ এলাকাবাসী অবাক হলাম। বড় ফেছি বাজার পরিচালনা কমিটির ব্যবসায়ী নেতারা বলেন, কাল্পনিক ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সঠিক তদন্তের মাধ্যমে এর মূল রহস্য উদঘাটন করতে প্রসাশনের প্রতি জোর দাবি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আদালতে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সভা

Update Time : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১