জগন্নাথপুরে আজ জেলা পরিষদের নির্বাচন, সদস্য পদে তিনজন
- Update Time : ০২:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন আজ। জেলা পরিষদ নির্বাচনে জেলার ৮নং ওয়ার্ড জগন্নাথপুর উপজেলা। জগন্নাথপুর উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের ৮নং ওয়ার্ড জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের ভোটার সংখ্যা মোট ১২০ জন। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন (গোড়া), বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট (মোটরসাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে (জেলার ৮নং ওয়ার্ড- জগন্নাথপুর উপজেলা) সদস্য পদে জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মাহতাবুল হাসান সমুজ (তালা), আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন মাষ্টার (ঘুড়ি), যুবলীগ নেতা হারুন মিয়া (টিউবওয়েল)। সংরক্ষিত ৩নং ওয়ার্ড (জগন্নাথপুর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর উপজেলা) নারী সদস্য পদে ফৌজি আরা শাম্মি (লাটিম), সানজিদা ডায়না (ফুটবল), জুবলি বেগম (মাইক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি ভোটার, পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রদান করবেন।



















