০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আজ করোনায় ১৫ জন আক্রান্ত
- Update Time : ১০:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে করোনা ভাইরাসে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (২৩ জুলাই) রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ১৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নতুন করে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন, জগন্নাথপুর পৌর এলাকায় ৬ জন, মিরপুর ইউনিয়নে ২ জন, রানীগঞ্জ ইউনিয়নে ২ জন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ২ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ১ জন, পাটলী ইউনিয়নে ১ জন, জগন্নাথপুর উপজেলার পাশ্ববর্তী দক্ষিণ সুনামগঞ্জে ১ জন।




























