০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আজ করোনায় আক্রান্ত ৭, দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে
- Update Time : ০৩:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসে দিন দিন আক্রান্তদের সংখ্যা বাড়ছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার (১৮জুন) রাতে রিপোর্ট পজিটিভ আসে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭ জন। করোনা ভাইরাসে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন, জগন্নাথপুর পৌরসভায় ৫ জন, রানীগঞ্জ ইউনিয়নে ১ জন, কলকলিয়া ইউনিয়নে ১ জন। করোনা ভাইরাসে জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত মোট ৬২ জন অাক্রান্ত হয়েছেন।





























