১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আজ করোনায় ১১ জন আক্রান্ত
- Update Time : ১১:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন করে করোনা ভাইরাসে আরো ১১জন রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (১১ আগস্ট) রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর ১১ জন করোনা রোগী শনাক্ত করা হয়। করোনা ভাইরাসে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন, জগন্নাথপুর পৌরসভা এলাকায় ২ জন, রানীগঞ্জ ইউনিয়নে ৪ জন, পাটলী ইউনিয়নে ৩ জন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে ১ জন, ওসমানীনগর উপজেলার ১ জন। জানাগেছে, জগন্নাথপুর উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫১৮ জন, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২৭ জন, হোম আইসোলেশনে রয়েছেন ৭৩ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৬ জন, আক্রান্তদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।





























