০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আজ অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ১৮তম মৃত্যু বার্ষিকী

  • Update Time : ০৩:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ১৯৪৩ সালের ২৩শে মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন পেশায় একজন শিক্ষক। তাঁর চাচা আব্দুল বারী চৌধুরী ছিলেন সুনামগঞ্জ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং আসাম প্রাদেশিক পরিষদ সদস্য এম.এল.এ। আবু খালেদ চৌধুরী নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট এম.সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে অধ্যাপনা পেশায় যোগদান করেন। রাঙামাটি ডিগ্রি কলেজ, ঢাকা তিতুমির কলেজ, ঢাকা ডিগ্রি কলেজ ও সিলেট মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা করেন। আইন পেশা ও সাংবাদিকতার সঙ্গে ছিলেন সম্পৃক্ত। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্য ইতিহাসের আলোকে হযরত শাহজালাল (রহ.), উপজেলা সংবাদ এবং বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র বিশ্লেষণ উল্লেখযোগ্য। তিনি ২০০৩ সালের ২৩ মার্চ ইন্তেকাল করেন। আজ ২৩ মার্চ মঙ্গলবার তাহার ১৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মসজিদে বাদ যোহর এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আজ অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ১৮তম মৃত্যু বার্ষিকী

Update Time : ০৩:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১