১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আগামিকাল রাণীগঞ্জ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Update Time : ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে সিলেট বিভাগের সবচেয়ে বড় কুশিয়ারা নদীর ওপর দীর্ঘদিনের স্বপ্নের রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামিকাল সোমবার (৭ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাণীগঞ্জ সেতুর উদ্বোধন করবেন। রানীগঞ্জ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। জানা গেছে, সিলেট বিভাগের সবচেয়ে বড় জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ওপর রাণীগঞ্জ সেতুর ২০১৭ সালে নির্মাণ কাজ শুরু হয়। ১৫৫ কোটি টাকা ব্যয় রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে সুনামগঞ্জ জেলার সড়ক পথের দূরত্ব ৫৫ কিলোমিটার প্রায় দুই ঘন্টার মতো সময় কমবে। আগামীকাল সোমবার (৭ নভেম্বর) রানীগঞ্জ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলবে সকল ধরণের পরিবহন। অবশেষে আগামিকাল সোমবার স্বপ্নের রানীগঞ্জ সেতুর দুয়ার খুলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে আগামিকাল রাণীগঞ্জ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২