১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা আ শ ম আবু তাহিদ আর নেই
- Update Time : ০৬:২৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা আ শ ম আবু তাহিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা আজ শনিবার ১টা ৫০ মিনিটে ইনাতনগর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আ শ ম আবু তাহিদ (৬৫) আজ শনিবার (৮ আগষ্ট) রাত ২টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আ.লীগ নেতা আ শ ম আবু তাহিদের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মুমিন নাছির জানিয়েছেন, মরহুমের জানাজা আজ শনিবার (৮ আগষ্ট) ১টা ৫০ মিনিটে জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।





























