জগন্নাথপুরে আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ ডন
- Update Time : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর আওয়ামী লীগ কার্যালয় দলের নেতা-কর্মীদের সাথে কেন্দ্রীয় আ.লীগ নেতা আজিজুস সামাদ ডনের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ জন্মভূমি সুনামগঞ্জের জগন্নাথপুর আ.লীগ কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মাস্ক বিতরণ করেছেন স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ভাষার সৈনিক আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সুযোগ্য পুত্র আজিজুস সামাদ আজাদ ডন। আ.লীগ কার্যালয়ে এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আ.লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শিল্প ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আ.লীগ নেতা শাহিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল ইসলাম, ছালিক আহমদ পীর, জগন্নাথপুর সৈনিক লীগের সভাপতি ফারুক আলী তালুকদার, জাহাঙ্গীর আলমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





























