জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বিভিন্ন কর্মসুচি গ্রহণ
- Update Time : ০৭:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রোববার জগন্নাথপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আফু মিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, ফখরুল হোসেন, মনু মোহাম্মদ মতছির, আব্দুল গফুর, সুন্দর আলী, আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমূখ। প্রস্তুতি সভায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়।


























