জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ১১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলার মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যােগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন সামাজিক দুরত্ব বজায় রেখে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধার সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভায় এসময় উপস্থিত ছিলেন, ডাঃ রঞ্জন কুমার দেব, আজফর আলী, আফিজ উদ্দিন, আনোয়ার আলী, বখতিয়ার সিকদার, মিরাজ আলী মেম্বার, ইউসুস আলী, আব্দুর নুর, বাদশা মিয়া, সাজ্জাদ খান, মইনুদ্দিন, শামীম আহমদ, ফয়জুল হক, কবির আহমদ, আসাদ আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম জামাল প্রমুখ।





























