০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা শিল্পপতি শফিকুল আহমদ ভূঁইয়া আর নেই : আজ বিকেলে জানাযা
- Update Time : ০৭:১৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, জগন্নাথপুর আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী শিল্পপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূঁইয়া (৬৫) শুক্রবার রাতে সিলেট নগরীতে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়াইন না ল্লিলাহি রাজিউন)।
আজ শনিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হাসিমাবাদ এলাকায় মরহুমের প্রতিষ্ঠিত মসজিদে জানাযা সম্পন্ন হবে। এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।





























