জগন্নাথপুরে অাজ নির্বাচন: কে হচ্ছেন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
- Update Time : ০৪:১৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: দেশের মধ্যে নৌকার অন্যতম বিজয়ি এলাকা জগন্নাথপুরে ধানের বিজয়ের সম্ভবনা।
জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন অাজ ৬ মার্চ সোমবার নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে সারাটি উপজেলা জুড়ে এবং বিরাজ করছে টান টান উত্তেজনা। ভোটারদের দারে দারে ফিরে দোয়া ও ভোটের প্রার্থনা করে এখন আছেন হিসেব নিয়ে।
প্রায় ২ লক্ষ ভোটারের ভোটের মালিক ৩জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা। ভোট কেন্দ্র রয়েছে প্রায় ৮৭টি।
নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন, আ.লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন (নৌকা), ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব (নৌকা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারী (নৌকা), বিএনপির দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান (ধানের শীষ), ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজি সুহেল আহমদ খান টুনু (ধানের শীষ), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ), আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), আ.লীগের আরেক বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন (তালা), জমিয়তের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ছলিম আহমদ কাসেমী (খেজুর গাছ), স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল)।
আ’লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আকমল হুসেন নৌকা প্রতীক নিয়ে এবারের উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। অন্য দিকে আ’লীগ থেকে কোন মূল্যায়ন না পেয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির অাহমদ মুক্তা আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ঘুরে ফিরে দুজনকেই আ’লীগের প্রার্থী বলেই ধরে নিচ্ছেন ভোটাররা।
বিএনপি এবারের উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান।
উপজেলা বিএনপিতে রয়েছে অভ্যন্তরিন কোন্দল। শেষ পর্যন্ত কোন্দল কাটিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে সবাই ঐক্যবদ্ধ। তাই ধানের শীষের সকল প্রার্থীরা সুফল বয়ে আনতে পারবেন বলে ধারনা করছেন বিএনপির একাধিক নেতাকর্মী, সাধারন মানুষেরা মনে করছেন ভোট যুদ্ধেও এগিয়ে বিএনপির সকল প্রার্থীরা।
এবারের উপজেলা নির্বাচনে প্রচারনার প্রভাব বিস্তার করেছে গ্রামাঞ্চলে। বিভিন্ন কারনে ভোটাররা অনেক উৎসাহিত এবং অাজ ৬ মার্চ সোমবার ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি তুলনামুলক হারে বেশী হবে বলে আশা করছেন অনেকে।
কারা হচ্ছেন উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি এ নিয়ে চলছে অনেক হিসাব নিকাস। অনেকের ধারনা বিএনপি সুদীর্ঘ নয় বৎসর পরে ধানের শীষ নিয়ে নির্বাচন করায় মানুষের আবেগ এবং একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে আলহাজ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে হাজী সুহেল আহমদ খাঁন টুনু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারজানা আক্তার বিপুল ভোটে বিজয়ী হবেন বলে ধারনা দলীয় নেতা কর্মী ও সাধারন ভোটারদের।
দলীয় প্রতীকে নির্বাচন হলেও আ’লীগে রয়েছে নানা জটিলতা, আ’লীগের বিতরে ও বাহিরে গ্রুপিং বলে দলের কর্মীরা নিজ দলের প্রার্থীকে ভোট না দিয়ে কেউ কেউ অবলম্বন করছেন মধ্যম পন্থা আবার কেউ কেউ আছেন নিজ প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে। আবার অনেকে তৎপরতা চালিয়ে যাচ্ছেন নীরবে সুকৌশলে।
তাছাড়া জগন্নাথপুর উপজেলা জুড়ে রয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা । দল নিষিদ্ধ হওয়ার পর তারা অনেকটা লুকিয়েই আছেন। নির্বাচনী মাঠে কোন তৎপরতা দেখা না গেলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন কোন দিকে, সে নিয়েও চলছে নানা গুঞ্জন। এছাড়াও উপজেলায় রয়েছে, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী।
খেলাফত মজলিস ২০দলিয় শরিক দল হওয়ায় তাদের ভোট ধানের ঘড়ে ও খেজুর গাছে যাবে।
তালামীয়ে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য দল ও তাদের সমর্থকরা কাকে ভোট দিচ্ছেন এ হিসেব টুকুও স্পষ্ট হচ্ছেনা।
এখানে উল্লেখ্য যে ভাইস চেয়ারম্যান পদে যেহেতু বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলামের উভয় দলের নিজস্ব প্রার্থী আছে তাই তারা নিজ নিজ প্রতীকেই ভোট দিবেন।
বিগত ইউনিয়ন নির্বাচনে
ফেবুতে জমিয়ত নেতা শাহিনুর পাশা চৌঃ ট্যাটাসে বিএনপিকে হেয় করে ট্যাটাসের জ্ববাব দিতে কিছু কিছু বিএনপি নেতারা ভাইস চেয়ারম্যান হাজি টুনু খানকে নির্বাচিত করার জন্য সংকল্প। মুলত ধান ও
খেজুর গাছের ভোটের হিসেব এ নির্বাচনে বুঝা যাবে।
এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মুল লড়াই হবে অাওয়ামীলীগের মনোনিত প্রার্থী অাকমল হোসেন (নৌকা) বিএনপির আলহাজ আতাউর রহমান (ধান) ও আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির অাহমদ মুক্তার (আনারসের মধ্যে)।
নির্বাচনে অনেকে মনে করেন স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির অাহমদ মুক্তা চমক দেখাতে পারেন। তিনি রয়েছেন অালোচনায় সবার মুখে মুখে।
ভাইস চেয়ারম্যান নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজি সোহেল অাহমদ খান টুনু (ধান)। জমিয়তে উলামায়ে ইসলামের মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা সৈয়দ সালিম অাহমদ কাসেমি (খেজুর গাছ) জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি সাবেক দু বারোর পৌর কমিশনার স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন (তালার মধ্যে)
জমিয়তে উলামায়ে ইসলাম একটি প্রবীন দল হিসেবে জগন্নাথপুরে রয়েছে তাদের শক্ত অবস্হান। বিশেষ করে জগন্নাথপুর উপজেলার মানুষ ইসলাম প্রিয় ও অালেম উলামাদেরকে অনেক ভালবাসেন বলেই মাওলানা সৈয়দ সালিম কাসেমি শক্ত অবস্হানে রয়েছেন। শেষ পর্যায়ে মাওলানা সৈয়দ সালিম কাসেমি চমক দেখাতে পারেন।





























