জগন্নাথপুরে অাজ একই স্থানে বিএনপির দু গ্রুপের মানববন্ধন
- Update Time : ০১:০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির বিবদমান মেয়র আক্তার গ্রুপ ও সাদ মাস্টার গ্রুপ জগন্নাথপুর পৌর পয়েন্টে দুটি ভিন্ন দাবী নিয়ে অাজ ১৬এপ্রিল বেলা ১১টায় মানববন্ধনের ডাক দিয়েছেন। জানা যায় উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার বলয়ের উদ্যোগে সুনামগঞ্জ জেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষনার দাবীতে মানববন্ধনের ডাক দেওয়া হয়। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের বাসায় দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার বলয়ের উদ্যোগে ও মানববন্ধনের ডাক দেওয়া হয়। একই সময়ে একই স্থানে মানববন্ধনকে ঘিরে জগন্নাথপুরে উভয় গ্রুপের নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। উভয় গ্রুপের বেশ কিছু নেতাকর্মীর সাথে আলাপকালে জানা যায় উত্তেজিত পরিস্থিতিতে যেকোন সময় সংঘাত- সংঘর্ষ হওয়ার সম্ভবনা রয়েছে।





























