০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অাওয়ামীলীগের ইফতার মাহফিল অাগামি ১৫ জুন

  • Update Time : ০৫:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে রমজান মাসে দলীয়ভাবে ইফতার মাহফিল অনুষ্ঠান পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আবদুল মালিক, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, রুমেন আহমদ প্রমূখ।

সভায় আগামি ১৫ জুন আনুষ্ঠানিকভাবে জগন্নাথপুর উপজেলা আ.লীগের ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অাওয়ামীলীগের ইফতার মাহফিল অাগামি ১৫ জুন

Update Time : ০৫:২৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭