০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৯:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই মোঃ শফিকুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তঞ্জব আলীর ছেলে ফয়েজ আহমদ (৪০)কে আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারের বিষয়টি জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান নিশ্চিত করেছেন।





























