জগন্নাথপুরে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
- Update Time : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জ আন্ত:জেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে ওয়াহিদ আলী (৫৫), মতিন মিয়া (৫৭), ওয়াহিদ আলীর ছেলে জিয়াউর রহমান (২৮), জগন্নাথপুর পৌর এলাকার ভাঙ্গা নামক স্থানের মমশ্বর আলীর ছেলে তুরন মিয়া (৩০), দিরাই উপজেলার জগদল গ্রামের নুরুল হকের ছেলে হোসাইন কবির (৩০) ও একই গ্রামের লুৎফুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩১)।
জানাগেছে, ২৫ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ও এসআই সাইফুল আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল গন্ধর্বপুর গ্রামে অভিযান চালায়। প্রায় ২ ঘন্টা ব্যাপী শ্বসরুদ্ধকর অভিযানে একটি দেশীয় পাইপগান, ২ রাউন্ড গুলি ও ৩ টি রামদাসহ এলাকায় চিহিৃত গরুচোর হিসেবে পরিচিত আন্ত:জেলা ডাকাত দলের এ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে স্থানীয় জনগন পুলিশকে সহযোগিতা করেন।



















