১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অস্ত্রসহ যুবক আটক
- Update Time : ০৪:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব- ৯ সিলেট। শনিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র্যাব- ৯ সিলেট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার কেশবপুর (বড়খা) গ্রামের মশর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৮) পৌর এলাকার কেশবপুর বাজার থেকে একটি রিভলবারসহ আটক করা হয়। এ ঘটনায় র্যাব- ৯, সিলেটের হাজি মোঃ তোতা মিয়া বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানাগেছে।





























