১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে

  • Update Time : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর, সুনামগঞ্জ) :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মানবিক ও স্বাবলম্বিতা সৃষ্টির লক্ষ্যে সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে বাস্তবায়িত হলো ব্যতিক্রমধর্মী কর্মসূচি “পঁচিশের স্বাবলম্বী”। তিন ধাপে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রামে সর্বমোট ১৫০টি ছাগল বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কর্মসূচির প্রথম ধাপে শাহজালাল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এবং দ্বিতীয় ধাপে সোনাতনপুর জনতা বাজারে আনুষ্ঠানিকভাবে ১০০টি ছাগল উপহার প্রদান করা হয়। সর্বশেষ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াগাঁও মাদ্রাসা মাঠে তৃতীয় ধাপে আরও ৫০টি ছাগল বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপনী আয়োজন সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র প্রেসিডেনশিয়াল মেম্বার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ ফারুক আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহারপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব, কারি মাওলানা আব্দুল তাহিদ, সমাজসেবক মাওলানা আব্দুস সালাম, ফয়জুল হক, সমাজকর্মী শাহিন তালুকদার, মাওলানা ইয়াহিয়া প্রমুখ।

এসময় এলাকার প্রবীণ মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সুনু মিয়া, গফফার মিয়া, বারিক মিয়া, এলাইছ মিয়া, কমলা মিয়া, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন রুয়েল, বাবুল আহমদ বাবুল, কাওছার আহমদ, আছকির মিয়া, আনহার মিয়া, রাসেল আহমদ, কাওছন মিয়া, তাহমিদ আহমদ, রাহিম আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বক্তারা বলেন, “পঁচিশের স্বাবলম্বী” কেবল একটি দানমূলক কর্মসূচি নয়; এটি আত্মনির্ভরশীলতা গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। হতদরিদ্র পরিবারগুলোর হাতে উৎপাদনশীল সম্পদ তুলে দিয়ে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই আয়ের পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এমন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ সহায়তা, ত্রাণ বিতরণ এবং কল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও নেতৃবৃন্দ জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে

Update Time : ১১:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬