জগন্নাথপুরে অভিনেতা তোফায়েলের নামে ফ্যাক আইডি : থানায় জিডি
- Update Time : ০১:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিনেতা তোফায়েল অাহমদের নামে ফ্যাক আইডি : থানায় জিডি।
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের বাসিন্দা সৈয়দ তোফায়েল আহমদের নামে একদল আসাধু চক্র তার নিজ নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে ফ্যাক আইডি খুলেছে। জানা যায় সৈয়দ তোফায়েল আহমদ একজন নাট্যকর্মী। তিনি ভাটি বাংলা টিভির পরিচলক এবং অভিনেতা। কে বা কারা তার নিজ আইডি হ্যাক করে তার ছবি এবং নাম ব্যবহার করে ফ্যাক আইডি খুলেছে। তিনি ১৯সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং ৭৮০।
এব্যাপারে অভিনেতা সৈয়দ তোফায়েল আহমদ জানান, কে বা কারা আমার ছবি এবং নাম ব্যবহার করে ফেসবুকে ফ্যাক আইডি খুলেছে। আমি ভয়ের মধ্যে আছি কুচক্রী মহল যদি আইডিতে ধর্ম এবং রাষ্ট্র বিরোধী কোনো পোস্ট করে তাহলে আমার মানহানি ঘটবে। সমাজের মানুষের আমার প্রতি ভুল ধারণা সৃষ্টি হবে। আমি থানায় সাধারণ ডায়েরী করেছি। তিনি Syed Tufayel নামক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার আহবান করেন।






















