১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত, প্রথম দিনে মামলা- ১
- Update Time : ০৮:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষায় লাইসেন্সবিহীন অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমে পুলিশ। উপজেলাজুড়ে দুর্গোৎসবে নিরাপত্তা জোরদারে আজ রোববার (১০ অক্টোবর) থানার সামন থেকে সেকেন্ড অফিসার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে এএসআই তালেব আলী, টিএসআই জহিরুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন এক অবৈধ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া উদ্দিন জানান, আগামি ১৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত এ অভিযান চলবে।





























