০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অবৈধভাবে ২৭টি দোকানপাট নির্মাণ : অবশেষে প্রশাসনের অভিযানে উচ্ছেদ
- Update Time : ০৩:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে সরকারি ভূমি ও যাতায়াতের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
জানাগেছে, ২২ জানুয়ারি বুধবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে অভিযান চালিয়ে, সরকারি ভূমি থেকে ১৫টি দোকানঘর, শাদিপুর পয়েন্ট থেকে ১০টি, কলকলিয়া বাজার এলাকা থেকে ১টি এবং রানীগঞ্জের স্টিল ব্রিজের নিকটস্থ স্থান থেকে ১টি দোকানঘর উচ্ছেদ করা হয়।
অবৈধভাবে সরকারি ভূমি ও যাতায়াতের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করায়, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইয়াসির আরাফাতের নেতৃত্বে উল্লােখিত এসব স্থানে অভিযান চালিয়ে ২৭টি দোকানপাট উচ্ছেদ করা হয়।





























