১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেল প্রতিবন্ধী আলমগীর

  • Update Time : ০১:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বুদ্ধি প্রতিবন্ধী আলমগীর হোসেন অবশেষে মৃত্যুর কাছে হার মেনে চলে গেল না ফেরার দেশে। ২৫ জানুয়ারি শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আলমগীরকে রেফার করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল ১০ টার দিকে ওসমানীতে নেয়ার পথে হতভাগ্য বুদ্ধি প্রতিবন্ধী আলমগীর হোসেনের মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অবশেষ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আলমগীর। বিকেল ৫ টার দিকে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এতে হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।

এদিকে-বুদ্ধি প্রতিবন্ধী আলমগীর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য কলি বেগম, হেনা বেগম, আফজাল মিয়া, ফখরুল ইসলাম, ফজলুর রহমান, আলী হোসেন খান ও জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমূখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হতভাগ্য আলমগীর হোসেনের রূহের মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত-বেশ কিছু দিন ধরে লিভার রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল বুদ্ধি প্রতিবন্ধী অসহায় আলমগীর হোসেন। ২৪ জানুয়ারি আলমগীর হোসেনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২৫ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া অসহায় আলমগীর হোসেনকে চিকিৎসা করানোর জন্য সাহায্যের আবেদন করা হলে অনেকে তার পরিবারকে আর্থিক সাহায্য করেছিলেন। তবে সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল হতভাগ্য আলমগীর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেল প্রতিবন্ধী আলমগীর

Update Time : ০১:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯