জগন্নাথপুরে অবশেষে ভবেরবাজার টু সৈয়দপুর- কাঠাল খাইড় রাস্তার কাজ শুরু
- Update Time : ০৩:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারি ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ভবেরবাজার টু সৈয়দপুরবাজার- কাঠাল খাইড় রাস্তার কাজ অবশেষে শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই কাজটি শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পর রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর সন্তোষ প্রকাশ করেছে। এসময় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাগেছে, দীর্ঘদিন যাবত রাস্তার সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এতে করে স্থানীয়রা দীর্ঘদিন সীমাহীন দুর্ভোগ পোহান। উপজেলার ভবের বাজার টু সৈয়দপুর রাস্তা ভায়া কাঠাল খাইড় রাস্তার পুর্ববর্তী টিকাদারকে ২৫ লক্ষ টাকার অধীক জরিমানা আদায়ের নিমিত্তে কাজের চুক্তি বাতিল করে এবং নতুন কনট্রাক্টর নিয়োগের মাধ্যমে এ রাস্তার কাজ পুনরায় শুরু হয়েছে বলে জানাগেছে।

আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান জানান, নতুন টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হয়েছে। নানান কারনে এ রাস্তার কাজ থেমে থাকায় মানুষের ভোগান্তির কথা ভেবে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি দ্রুত সংস্কার কাজ করার উদ্যােগে নেওয়া হয়। অবশেষে আজ বুধবার (১২ জানুয়ারি) রাস্তার কাজ আবারও শুরু হয়েছে। এদিকে রাস্তার কাজ শুরু হওয়ার সংবাদ পেয়ে এলাকার উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার কাজ শুরু হওয়ায় অনেক আনন্দ লাগছে। আর কোন জটিলতা সৃষ্টি না হয়ে রাস্তার কাজ সম্পন্ন হলে অনেক দিনের কষ্ট দূর হবে। মাননীয় মন্ত্রী এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় বৃষ্টি আসার পূর্বে রাস্তাটি দ্রুত সংস্কারের অনুরোধ জানান কর্তৃপক্ষকে।





























