০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অবশেষে ধর্ষণ মামলার প্রধান আসামী শামীম গ্রেফতার
- Update Time : ০৮:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের ধর্ষণ মামলার প্রধান আসামী পলাতক বখাটে ধর্ষক শামীম আহমদকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার পাইলগাঁও ইউনিয়নে এক দরিদ্র পরিবারের সুন্দরী তরুণীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ ও গত সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে আলীগঞ্জ বাজার কলোনিতে তরুণীকে ঘরে না পেয়ে পিতা বৃদ্ধ আনোয়ার মিয়াকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় বখাটে ধর্ষক শামীম।
জগন্নাথপুর থানার একদল পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বাক্ষ্রনবাড়ীয়ার সরাইল থানার বেততলা গ্রাম থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী বখাটে ধর্ষক শামীমকে গ্রেফতার করা হয়েছে।





























