০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি
- Update Time : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের আবুল লেইছের বাড়িতে।
সরজমিনে স্থানীয়রা জানান, ২০ জুন বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সম্পূর্ণ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। যদিও খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী গিয়ে ও স্থানীয় সাইদুল হক, সুহেল আমিন, রফিকুল হক, শফিকুল হক, সুমন, শায়েক, জিলু, সিরাজ সহ লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। ততক্ষনে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





























